Published : 25 Jul 2026, 09:13 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৬ সালের ফলভিত্তিক ৪৪তম ব্যাচের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির দরজা খুলে দেওয়া হয়েছে। যারা ব্যবসায় প্রশাসন ক্ষেত্রে উচ্চতর জ্ঞান অর্জন করতে আগ্রহী এবং পেশাগত অভিজ্ঞতার আলোকে নিজেদের ক্যারিয়ারকে নতুন দিশা দিতে চান, তাদের জন্য এই সুযোগ। ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীদের আগামী ১২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে, আবেদনকারীদের ন্যূনতম ২.৫০ সিজিপিএ (৪.০০-এর স্কেলে) অর্জন করতে হবে অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ (৫.০০-এর স্কেলে) অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের জন্য উভয় পরীক্ষায় ন্যূনতম ২.০০ জিপিএ আবশ্যক। বিশেষ আকর্ষণ হলো, এই প্রোগ্রামে আবেদনকারীদের চাকরির অভিজ্ঞতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীদের স্নাতক পাসের পর কমপক্ষে ৫ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা নির্বাহী বা সরকারি পদে ৯ম গ্রেড বা তার চেয়ে উচ্চতর সমকক্ষ হতে হবে। ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে লিখিত পরীক্ষা দিতে হবে। এই এমবিএ প্রোগ্রামের মোট আবেদন ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা।
আবেদনের বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল এবং নির্দিষ্ট এডমিশন পোর্টালে খোঁজ নিতে পারেন। চাকরিজীবীদের সুবিধার্থে ক্লাসগুলো সপ্তাহের শুক্র ও শনিবার দিনগুলোতে পরিচালিত হবে। যেকোনো তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৪০৫ নম্বর কক্ষে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম অফিস অথবা মোবাইল নম্বর (+৮৮০১৭৫৮১৭১৬৬০)-এ সরাসরি যোগাযোগ করা যেতে পারে।।
শিশুদের ত্যাগে জুলাই বিপ্লবের আলো: 'জুলাই জাগরণ সিজন-২' সাংস্কৃতিক উৎসবের সূচনা